শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম

চান্দিনার মাইজখার ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলাধীন চান্দিনা উপজেলা শাখার আওতাধীন মাইজখার ইউনিয়নের উদ্যোগে আজ (৬ সেপ্টেম্বর, রোজ শনিবার) দুপুর ৩ ঘটিকায় বদরপুর ফাযিল মাদ্রাসা অডিটোরিয়াম কক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। মাওলানা মুফতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সভাটি সম্পন্ন হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, উজানীর হযরত ক্বারী ইব্রাহীম রহ. এর প্রপৌত্র মুফতি এহতেশামুল হক কাসেমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মারুফ হোসেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি চান্দিনা উপজেলা শাখার সমন্বয়কারী ক্বারী সোলাইমান হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সভাপতি মাওলানা জোবায়ের খান ফরাজী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ মাইজখার ইউনিয়ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ