শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

মিশিগানে শিশুদের ইসলামি আদর্শে গড়ে তুলতে ব্যতিক্রমী আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অপসংস্কৃতির প্রভাব থেকে প্রবাসী শিশু-কিশোরদের দূরে রেখে ইসলামি আদর্শে বেড়ে তোলার প্রত্যয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ফজর ক্যাম্পেইন, পুরস্কার বিতরণ ও সমাবেশ।

রোববার (২৪ আগস্ট ২০২৫) ডেট্রয়েট শহরের বায়তুল মোকারম জামে মসজিদ প্রাঙ্গণে ইসলামিক হেল্পিং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অব নর্থ আমেরিকা (ইহদীনা) এ আয়োজন করে। দিনভর এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর উপচেপড়া ভিড় দেখা যায়।

অভিভাবকরা সন্তানদের নিয়ে অংশ নেন এ আয়োজনে, যার মূল উদ্দেশ্য ছিল শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করা ও ইসলামের আলোকে সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলা। ফজরের নামাজে শিশু-কিশোরদের সক্রিয় অংশগ্রহণ এবং অভিভাবকদের আন্তরিকতা আয়োজকরা বিশেষভাবে প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন মসজিদের ইমাম আহমদ কাসেম, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ডিভিশন স্কুলের শিক্ষক ড. মো. সিরাজুল হকসহ অনেকে। বক্তারা বলেন, কোরআন-হাদিসের আলোকে এমন ধর্মীয় পরিবেশ সৃষ্টি তরুণ প্রজন্মকে সৎপথে পরিচালিত করার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজে অভ্যস্ত করতে সহায়ক হবে।

আয়োজন শেষে ফজরের জামাতে অংশ নেওয়া শিশু-কিশোরদের মধ্যে বাইক, স্কুটার ও জায়নামাজসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। পরে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যেখানে উপস্থিত সবাই তোবারক হিসেবে খাবার গ্রহণ করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ