শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক

হবিগঞ্জে সিএনজি পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি ফুয়েল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় সিএনজি স্টেশনে থাকা একটি বাস ও ১০টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে। এ ঘটনায় গুরুতর আহত ৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার আউশকান্দি এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়।

খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি পাম্পে সকাল ৬টার সময় একটি বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণ হয়। এরপর পুরো পাম্পে মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে। পাম্পে গ্যাস নিতে আসা ১০ সিএনজিচালিত অটোরিকশা ও বাস ভস্মীভূত হয়।

আর সিএনজি পাম্পের তিন তলায় থাকা কয়েকজন কর্মী লাফ দিয়ে নীচে পড়ে গুরুতর আহত হন।

শোয়েব আহমদ নামে আউশকান্দি সিএনজি পাম্পের দায়িত্বে থাকা একজন জানান, বৃহস্পতিবার ভোর ৫টায় একটি বাস আউশকান্দি গ্যাস স্টেশনে আসে। বাসটি সকাল ৬টায় গ্যাস নেওয়ার সময় আগুন ধরে যায়। এ সময় বিভিন্ন গাড়ির চালকরা দৌড়ে রক্ষা পেলেও গ্যাস পাম্পের কর্মী রাসেল (২৫), ম্যানেজার জয়নাল আবেদিন (৪০) গুরুতর আহত হন।

আর ৪ জন সিএনজিচালক আহত হন। তবে প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি।

নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ