শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক

জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী হত্যা: আ.লীগ নেতা মানিক গ্রেপ্তার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী হত্যা মামলায় বসুরহাট পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক (৫৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। গ্রেপ্তারি অভিযান পূর্বদিন রাত ৯টা ৩০ মিনিটে বসুরহাট পৌরসভার খাল ব্যাপারী বাড়ি থেকে পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মানিক একই বাড়ির আবুল কালামের ছেলে এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। তিনি গত ৫ আগস্টের ঘটনায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উপজেলা গেটে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়। ঘটনায় নিহত জামায়াত কর্মী সাইফুল ইসলামের বড় ভাই মো. আমিরুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

এরপর ২৬ সেপ্টেম্বর কোম্পানীগঞ্জে নিহত জামায়াত নেতাকর্মীদের হত্যার ঘটনায় সাবেক মেয়র আব্দুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, সাবেক ইউএনও মো. নুরুজ্জামানসহ মোট ১১২ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। মামলায় পুলিশ ও অন্যান্য ব্যক্তিরাও আসামি করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ