শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক আফ্রিকার ৩ দেশের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি কওমি মাদরাসাকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্র, এখনই সতর্ক হওয়ার সময় হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ, পুনর্বিচারের দাবি জমিয়তের

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর নতুন ব্রিজ এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস এবং ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্স বাসটি ব্রিজের ওপর মুখোমুখি ধাক্কা খায়। ঘটনাস্থলেই এক নারী নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন পুরুষ মারা যান। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আরিফুজ্জামান চাঁন জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় এবং আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করা হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।” হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, “দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নারী ঘটনাস্থলেই নিহত হন এবং দুইজন পুরুষ হাসপাতালে মারা যান। নিহতদের পরিচয় যাচাই চলছে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ