শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক আফ্রিকার ৩ দেশের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি কওমি মাদরাসাকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্র, এখনই সতর্ক হওয়ার সময় হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ, পুনর্বিচারের দাবি জমিয়তের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রীমঙ্গল ভলান্টিয়ারস গ্রুপের মানবিক উদ্যোগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভলান্টিয়ারস গ্রুপ। আনন্দ-উৎসবের পরিবর্তে তারা দিনটি উদযাপন করেছে পথশিশু ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের হাতে প্যাকেটজাত দুপুরের খাবার তুলে দেওয়া হয়। দিনটি ঘিরে সকাল থেকেই সংগঠনের সদস্যরা প্রস্তুতি নেন এবং বিকেলে স্টেশনের খোলা প্রান্তর রূপ নেয় এক মানবিক মিলনমেলায়।

শ্রীমঙ্গল ভলান্টিয়ারস গ্রুপের সভাপতি মো. মকবুল হোসেন বলেন, “আমাদের যাত্রা শুরু হয়েছিল মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে। আনন্দ-উৎসবের পরিবর্তে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। এই সেবার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সাধারণ সম্পাদক ইমরান আহমেদ বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাসে আমরা কাজ করছি। সবার সহযোগিতা পেলে শ্রীমঙ্গলের আরও বেশি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারব।”

স্থানীয় বাসিন্দারা সংগঠনের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, “বর্তমান সময়ে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। শ্রীমঙ্গল ভলান্টিয়ারস গ্রুপের এই সেবামূলক কর্মসূচি অনুপ্রেরণাদায়ক।”

অনুষ্ঠানটি সফল করতে সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় শুভানুধ্যায়ীরাও সহযোগিতা করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ