রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার

বিএনপির পার্টি অফিস ভাংচুর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
গ্রেফতার ছাত্রলীগ নেতা কাউসার আহমেদ তুহিন

মোঃ খায়রুল ইসলাম হৃদয়, মুন্সিগঞ্জ প্রতিনিধি :

মুন্সিগঞ্জের গজারিয়ায় কাউসার আহমেদ তুহিন (২৭) নামে এক ছাত্রলীগ নেতা গ্রেফতার হয়েছে। 

রবিবার সকাল ১০টায় গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রাম থেকে কাউসার আহমেদ তুহিন কে গ্রেফতার করে গজারিয়া থানা পুলিশ। তুহিন বালুয়াকান্দি গ্রামের খোকন প্রধানের ছেলে।  

জানা যায়, তুহিন মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক ছিলেন।

গ্রেফতারের বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, কাউসার আহমেদ তুহিনকে হোসেন্দি ইউনিয়নের চরবলাকির বিএনপি'র পার্টি অফিস ভাংচুর মামলায় গ্রেফতার করেছি। তাকে দুপুরে আদালতের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ