বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

বগুড়ায় নয়া দিগন্তের দুই দশক পূর্তি উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়া প্রতিনিধি

দৈনিক নয়া দিগন্তের দুই দশক পূর্তি উপলক্ষে বগুড়ার সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষপূর্তি  উদযাপন উৎসব করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সকাল ১১টায় সোনাতলা পৌর মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।

নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য মিনাজুল ইসলামের সঞ্চালনায় এসময় প্রধান আলোচকের বক্তব্য দেন দৈনিক সংগ্রামের বগুড়া জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য অধ্যাপক মোজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল,ইসলামী ব্যাংক সোনাতলা শাখার ম্যানেজার মতিউর রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,রাজ্জাকুল ইসলাম, ডা: নুরুল আমীন সরকার,  ছাত্রনেতা জরিফুল ইসলাম,পৌর জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি শাকিলুর রহমান,আলবার আকন্দ,সাংবাদিক আব্দুর রাজ্জাক, রিমন আহমেদ বিকাশ, শামীম আক্তার রতনসহ আরও অনেকে।

প্রধান আলোচক আব্দুল ওয়াদুদ বলেন, সাংবাদিকদের দল মতের ঊর্ধ্বে ওঠে সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। বিগত সরকারের আমলে সংবাদপত্রকে বিভিন্ন কালাকানুন দিয়ে সাংবাদিকদের মুখ ও কলম বন্ধ করে রাখা হয়েছিল। সাংবাদিকদের নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ