বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

৩ ঘণ্টা ধরে নরসিংদীর আকাশে বিমানের চক্কর, আতঙ্কে ৯৯৯-এ কল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

৩ ঘণ্টা নরসিংদীর আকাশে বিমানের চক্কর, আতঙ্কে ৯৯৯-এ কল
চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির উদ্দেশে রওনা হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-১২৭) পাইলটের সামনের কাচে (উইন্ডশিল্ড) ফাটল দেখা দেয়। এ কারণে ফ্লাইটটি আবুধাবি না গিয়ে ৩ ঘণ্টা ধরে নরসিংদীর আকাশে চক্কর দেয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

পরে সোমবার (২৪ জুন) দিবাগত রাত ১টা ২০ মিনিটে নিরাপদে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, উড়োজাহাজটির উইন্ডশিল্ডে ফাটল দেখা দেওয়ায় এটি তাৎক্ষণিক অবতরণের সিদ্ধান্ত নেয়। এজন্য নিয়ম অনুযায়ী ফ্লাইটটি আকাশে চক্কর দিয়ে জ্বালানি পোড়াতে থাকে। ঢাকা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার ফ্লাইটটিকে নরসিংদীর আকাশে চক্কর দেওয়ার নির্দেশ দেয়।

এম এন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ