বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সাতক্ষীরায় পুকুরে অজু করতে গিয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে অজু করতে গিয়ে স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২১ জুন) বেলা ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুন্সিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত যুবকের নাম মো. ফারুক হোসেন (৩৩)। তিনি ওই গ্রামের মৃত শুকচান মোল্যার ছেলে। ফারুক এক বছর আগে কচুয়ার একটি বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।

পরিবারের বরাতে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ সাংবাদিকদের বলেন, ফারুক আগে থেকে মৃগীরোগে আক্রান্ত ছিলেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে আসেন। গতকাল দুপুরের দিকে তারা বন্ধুরা ফুটবল খেলেন। একপর্যায়ে জোহরের নামাজ আদায়ের জন্য পাশের পুকুরে অজু করতে যান ফারুক। তবে দীর্ঘক্ষণ ধরে তার খোঁজ না মেলায় পরে পুকুরে ভাসমান অবস্থায় পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ