বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বানিয়াচংয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সেমিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রউফ আশরাফ (হবিগঞ্জ প্রতিনিধি) :

বানিয়াচংয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি, উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার, প্রমুখ।

এছাড়া আদর্শবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান, উপজেলার বিভিন্ন অফিসের প্রধানসহ শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সেমিনারে উপস্থিত লোকজনের দাবী ও ভোক্তার অধিকার নিশ্চিত করাসহ দ্রব্য মূল্য নিয়ন্ত্রন ও ভেজাল রোধে উপজেলার প্রতিটি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া বানিয়াচং উপজেলা সদরের বড়বাজার এলাকায় গরুর গোশত ও দুধ বিক্রয়ের জন্য একটি ঘর নির্মান করে দেয়ার আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি মোঃ ইকাল হোসেন খান ও সভাপতি মোঃ মাহবুবুর রহমান।

এছাড়া ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উল্লেখিত অতিথিসহ ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ