বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কুমিল্লার বুড়িচং সীমান্তে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

রোববার (৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার শিকার বাংলাদেশির নাম আনোয়ার হোসেন (৫০)। তিনি ওই গ্রামের চারু মিয়ার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবি’র অধিনায়ক এএম জাবের বিন জব্বার।

তিনি বলেন, ‘সকালে আনোয়ার হোসেন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বিষয়টি নিয়ে বিএসএফ এর সাথে আলোচনার চেষ্টা চলমান রয়েছে।’

অধিনায়ক এএম জাবের বিন জব্বার জানান, নিহত আনোয়ার ভারত থেকে চোরাইপথে আনা চিনি বহনকারী শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কাশেম জানান, জামতলা সীমান্তে বিএসএফের গুলিতে মো. আনোয়ার হোসেন নিহত হয়েছে বলে শুনেছি। আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

বুড়িচং থানার ওসি আবুল হাসনাত খন্দকার বলেন, ‘সকালে আমরা ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে জানতে পেরেছি। তার লাশ কাঁটাতার সংলগ্ন এলাকায় পাওয়া গিয়েছে। তবে কি কারণে এমনটা ঘটেছে তা আমরা এখনো জানতে পারিনি।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ