বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার কার্যক্রম প্রকল্পের গুরুত্ব শীর্ষক সেমিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আর্থ সামাজিক উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার কার্যক্রম প্রকল্পের গুরুত্ব শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রংপুর নগরীর ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে রংপুর বিভাগের ৮ জেলার ঈমাম ও খতিবরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবু জাফর।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের সহকারী পরিচালক মো. জামাল উদ্দিন।

প্রবন্ধ পাঠ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম কাম খতিব মাওলানা রকিব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল। অনুষ্ঠানের সমাপনী পর্বে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. শাহজাজান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ