বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

বরগুনার তালতলীতে মায়ের সঙ্গে শিমুল তুলা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল নামের এক কুরআনের হাফেজের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার ৫নং বড়বগী ইউনিয়নের ছোট ভাইজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নাজমুল একই গ্রামের মো. হক ইসলাম আকনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তার মায়ের সঙ্গে বাঁশের কঞ্চি নিয়ে শিমুলতুলা পাড়তে গাছে ওঠে নাজমুল। তুলা পাড়ার সময় বাঁশের কঞ্চি বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুলা গাছ থেকে মাটিতে পড়ে যায় নাজমুল। পরে নাজমুলকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, পরে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ