বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সিলেটে নামলো স্বস্তির বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহের যখন পুড়ছে পুরো দেশ তখন উত্তরপূর্বাঞ্চলের জেলা সিলেট ভিজলো স্বস্তির বৃষ্টিতে।

শনিবার (২৭ এপ্রিল) রাতে প্রায় ঘণ্টাখানেক বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে ছিল ঝড়ো বাতাস। যার প্রভাবে সিলেট শহরে গরমের রেশ অনেকটাই কেটেছে। বইছে স্বস্তির হাওয়া। 

এর আগে শুক্রবার (২৬ এপ্রিল) রাতেও ঘণ্টাখানেকের মতো বৃষ্টি হয়। এসময় তীব্র গরমের মধ্যে বৃষ্টির ছোঁয়া পেতে অনেকেই সড়কে নেমে ভিজতে থাকে। আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৮৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  

এদিকে সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে বৃষ্টি শুরু হয়। সিলেটসহ আশপাশের অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং শিলা ঝরারও শঙ্কা রয়েছে। সামনের দিনে ঝড়বৃষ্টি বাড়ার পাশাপাশি তাপমাপত্রা আরও কমতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। 

আবহাওয়া বিভাগ জানিয়েছে, এপ্রিলজুড়েই থাকবে তাপপ্রবাহ। তবে মে মাসের শুরুতেই সারাদেশে বৃষ্টিপাত হতে পারে। এরপরই গরম কমে আসবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ