শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি

বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি: ১১ নাবিক উদ্ধার, নিখোঁজ ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার পূর্ব বঙ্গোপসাগরে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যাওয়া মালবাহী ‘এমভি মৌ-মনি’ কার্গো জাহাজের ১১ নাবিককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। তবে কার্গোটির মাস্টার এখনো নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে মাছ ধরার একটি ট্রলার তাদের উদ্ধার করে। তবে উদ্ধারকৃত ও নিখোঁজদের কারও পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল ‘এমভি মৌ-মনি’ নামের মালবাহী একটি কার্গো জাহাজ। জাহাজে ১২ জন নাবিক ছিলেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বঙ্গোপসাগরের ইসলাম চর এলাকায় ঢেউয়ের কবলে পড়ে কার্গো জাহাজটি ডুবে যায়।

ডুবে যাওয়া জাহাজের ওপরের অংশটি ধরে ভেসে থাকেন ১২ নাবিক। জরুরি সেবা ৯৯৯ নম্বরে নাবিকদের কাছ থেকে দুর্ঘটনার তথ্য পেয়ে তাদের উদ্ধারে দুপুর ২টার দিকে হাতিয়া কোস্টগার্ড ও নলচিরা নৌ-পুলিশের দুটি টিম হাতিয়ার নলচিরা ঘাট থেকে রওনা হয়। সমুদ্র উত্তাল থাকায় নৌ-পুলিশ ঘটনাস্থলে না যেতে পারলেও কোস্টগার্ড সেখানে পৌঁছায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ১১ নাবিক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কার্গো জাহাজের ১১ নাবিক উদ্ধার হলেও জাহাজের মাস্টারের সন্ধান এখনো পাওয়া যায়নি। তাদের কারও পরিচয় এখনো জানা যায়নি। 

কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের পেটি অফিসার বলেন, সাগরে অবস্থানরত জেলেরা ডুবে যাওয়া কার্গো জাহাজের ভাসমান ১১ জন নাবিককে উদ্ধার করে চট্টগ্রামগামী মালবাহী অন্য একটি জাহাজে তুলে দেন। তবে ডুবে যাওয়া কার্গো জাহাজের মাস্টারের কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা ৬ সদস্যের একটি টিম মাস্টারকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ