বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিষাক্ত সাপের ছোবলে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

মাদারীপুরের কালকিনিতে মাটির গর্ত মাছরাঙ্গা পাখির ছানা ধরতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে আবু হুমাইদ (১১) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্য হয়েছে। শনিবার (২০ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। 

নিহত আবু হুমাইদ পৌর এলাকার চরবিভাগদী গ্রামের ইতালি প্রবাসী শওকত বেপারীর শিশুপুত্র ওচরবিভাগদী ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।

নিহতের চাচা লিয়াকত বেপারী ও তার পরিবার জানায়, আবু হুমাইদ মাছরাঙ্গা পাখির ছানা ধরার জন্য বাড়ির পাশে পুকুরপাড়ের একটি মাটির গর্তে হাত প্রবেশ করায়। এ সময় গর্তের মধ্যে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তার হাতের উপর বেশ কয়েকটি ছোবল মারে। এতে করে আবু হুমাইদ গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। বাড়ির লোকজন পরে তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কালকিনি থানার ওসি সরকার মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ