শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল

নাজিরপুর উলামা পরিষদের বার্ষিক প্রতিনিধি সম্মেলন সম্পন্ন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অরাজনৈতিক সেবামূলক সংগঠন নাজিরপুর উলামা পরিষদের বার্ষিক প্রতিনিধি সম্মেলন আজ ১৪ এপ্রিল রবিবার সকাল নয়টায় জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির সভাপতি মুফতি সাখাওয়াত হোসাইন কাসেমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি আবুল হাসান ও সিনিয়র সহ-সভাপতি মুফতি কামরুল ইসলাম আরেফীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতকাছেমিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তাফিজুর রহমান মুমতাজী।

 উপস্থিত ছিলেন সাতকাছেমিয়া মাদরাসার শাইখুল হাদীস মাওলানা হেমায়েত উদ্দিন, পিরোজপুর উলামা পরিষদের আমীর মুফতী ওয়াহিদুল আলম ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহীম কাসেমী, মুফতি শেখ মুজিবুর রহমান, মুফতি শরফুদ্দীন আহমাদ, মাওলানা ফেরদাউস আহমাদ, মাওলানা রিয়াদুল ইসলাম মুনীর, মাওলানা ইলিয়াস আহমাদ, মাওলানা ইমদাদুল হক, মাওলানা আতিকুর রহমান, মুফতি আবদুল্লাহ ফিরোজী, মাওলানা আবুল বাশার পিরোজপুরী, মুফতি ইমরান হোসাইন মুজাহিদী, মাওলানা আবুল খায়ের, মুফতি নাসির উদ্দিন, মুফতি জহিরুল ইসলাম পিরোজপুরী, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আব্দুল জলিল প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোস্তাফিজুর রহমান মুমতাজী বলেন, কুরআন সুন্নাহর খেদমতের পাশাপাশি সমাজসেবা এবং সামাজিক সংকট মোকাবিলায় আলেমদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। সমাজের রন্দ্রে রন্দ্রে মিশে থাকা শিরক বিদআতের মুলোৎপাটনে আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে। নাজিরপুর উলামা পরিষদের সার্বিক কার্যক্রম সন্তোষজনক।

সভাপতির বক্তব্যে মুফতী সাখাওয়াত হোসাইন কাসেমী বলেন, নাজিরপুর উলামা পরিষদের সার্বিক কার্যক্রম গতিশীল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতা নিয়ে এটা দেশের একটি রোল মডেল সংগঠনে পরিণত হবে, ইনশাআল্লাহ।

 সাধারণ সম্পাদক মুফতি আবুল হাসান বার্ষিক রিপোর্ট পেশ ও ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরে সংগঠনের মূল প্রতিপাদ্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ও খেদমতে খালক বাস্তবায়নে ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে শামিল হওয়ার আহবান জানান।
সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ