বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

নলছিটি পৌর এলাকার বৈচন্ডী গ্রামে জুবায়ের ইসলাম গাজী ( ৬ ) নামে এক মাদ্রাসাছাত্র পানিতে ডুবে মারা গেছে।জুবায়ের ওই গ্রামের ব্যবসায়ী মো. মনিরুজ্জামান গাজীর ছেলে ও নলছিটি মারযাকুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

জানা যায়, শনিবার ( ১৩ এপ্রিল ) বেলা ১১টার দিকে জুবায়েরকে বাসায় দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে স্বজনরা। কোথাও খুঁজে না পেয়ে বাড়ির পেছনে একটি ডোবার পাশে তার ব্যবহৃত জুতা দেখতে পেয়ে সেখানে তারা সন্ধান শুরু করে।পরে ওই গভীর ডোবা থেকে  তার মরদেহ উদ্ধার করে তার চাচা শাহীন গাজী।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছে নলছিটি থানার ওসি মনোরঞ্জন মিস্ত্রীসহ পুলিশের একটি দল।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ