শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

শরবত ভেবে ব্যাটারির পানি দিয়ে ইফতার : অসুস্থ ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় ইফতারের সময় ভুলবশত খাবার পানি ভেবে ব্যাটারির পানি পান করে ৪ মুসল্লি গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। অসুস্থ ব্যক্তিদের জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) উপজেলার রত্নাপালং ইউনিয়নের গয়ালমারায় এ ঘটনা ঘটে।

অসুস্থ ৪ জন হলেন, গয়ালমারা এলাকার নাজির হোসেনের ছেলে নুরুল হাকিম (১৮), একই এলাকার আশা মিয়ার ছেলে নুরুল বশর (৩২), সোনা মিয়ার ছেলে আবদুল কাদের (৩৮) ও ইমাম শরীফের ছেলে ইসহাক আহমদ (৬২)।

স্বজনরা জানায়, ইফতারের সময় গয়ালমারা বাজারের একটি টমটমের (ইজিবাইক) গ্যারেজের পাশে দোকানে ইফতার করতে বসে ২০ থেকে ৩০ জন লোক। তাড়াহুড়োর মধ্যে পাশে থাকা ব্যাটারির পানি মিনারেল ওয়াটার মনে করে খাওয়া শুরু করেন তারা। এ সময় দুজনের গলায় যন্ত্রণা শুরু হলে পরীক্ষা করার জন্য আরও দু’জন খাওয়া শুরু করে। তখন চারজনই অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যা উপস্থিত অন্যরা।

তাদেরকে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।বর্তমানে তারা কক্সবাজার সদর হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ