বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খুলনার খালিশপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ, খুলনা প্রতিনিধি : খুলনায় ট্রেনে কাটা পড়ে হিজবুল্লাহ(১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর খালিশপুর মুজগুন্নি এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের দৌলতপুর ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, আজ দুপুর ১টা ৫৫ মিনিটে খালিশপুর মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার বিপরীত পাশে রেল লাইনে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হিজবুল্লা নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সে বাগেরহাটের চিতলমারী এলাকার মো. রুহুল আমীনের ছেলে। স্থানীয় একটি গ্যাসের দোকানের কর্মচারী। সে খুলনার নির্জন আবাসিক এলাকায় খালার বাড়িতে থাকতো।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ