বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফরিদগঞ্জ উলামা পরিষদের ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরামের দ্বীনি এবং সেবামূলক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ফরিদগঞ্জ উলামা পরিষদের ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ফরিদগঞ্জ সহ আশপাশের হাজারো তৌহিদী জনতার অংশগ্রহণ দেখা যায়।

সংগঠনের সভাপতি মাওলানা কাউসার হুসাইনের সভাপতিত্বে ও সেক্রিটারি জেনারেল মুফতী খলিলুর রহমান জাফরীর সঞ্চালনায় এতে আলোচনা করেন জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ইফতা বিভাগের প্রধান, মুফতী আবু সাঈদ, জামেয়াতুল উলুম আল-ইসলামিয়া লালখান বাজার মাদরাসার নির্বাহীপরিচালক মুফতী হারুন ইজহার, বিশিষ্ট দায়ী আলেম মুফতী সাখাওয়াত হুসাইন রাজী, মুফতী জাকির হুসাইন, মুফতী আনোয়ার হুসাইন আমিনী, মুফতী হাসান মিজি চাদপুরী ও মুফতী আজিজুল হক শেখ সাদী প্রমূখ।

ফরিদগঞ্জ উপজেলার আলোচিত এই ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়ে আলোচকগণ আল্লাহর একত্ববাদ, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর আদর্শ, ইসলামের পঞ্চস্তম্ভ, ইসলামী রাজনীতি, ইসলামী সমাজনীতি, রাষ্ট্রনীতি ও অর্থনীতি-সহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। 

এছাড়া ধর্মীয় আলোচনার পাশাপাশি , সুদ, ঘুষ, মাদকের ভয়াবহতা,পরিবেশ  বিপর্যয় ও মুসলমানদের প্রথম ক্বিবলা মাসজিদুল আকসা-সহ মুসলিম উম্মাহর বিভিন্ন সংকট নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয় এই সম্মেলনে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ