বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

টিফিনের টাকা জমিয়ে শীতার্তদের কম্বল উপহার দিলো শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টিফিনের টাকা জমিয়ে কম্বল কিনে শীতার্তদের মধ্যে বিতরণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে  রাজধানীর একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জানা যায়, রাজধানীর খিলগাঁও থানায় অবস্থিত ‘ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট’র মালিবাগ শাখার শিক্ষার্থীরা এ প্রশংসনীয় কাজটি করেছে।

শিক্ষার্থীদের প্রতিনিধি মালিবাগ বি ভবনের ৭ম ই সেকশনের ছাত্র তালহা এবং রাহাত জানায়, কিছু টাকা টিফিন থেকে বাঁচিয়ে এবং কিছু টাকা এককালীন দিয়ে আমরা এলাকার আল মদিনা হোটেল, তালতলা মার্কেট ও জোড়পুকুরসহ বিভিন্ন ফুটপাতে কম্বল বিতরণ করেছি। 

তারা বলেন, আমরা বন্ধুরা মিলে ‘বনি আদম ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছি।এ সংগঠনের অধীনে আমরা বিভিন্ন মানবিক কাজকর্ম পরিচালনা করব ইনশাল্লাহ।

এ ধরনের কাজের অনুপ্রেরণা সম্পর্কে জিজ্ঞেস করলে তারা জানায়, আমাদের শিক্ষক আল আমিন স্যারের নিকট থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি। স্যার সব সময়ই এ ধরনের মানবিক কাজে যুক্ত থাকেন।

শিক্ষার্থীদের কম্বল বিতরণের বিষয়টি সোশ্যাল মিডিয়া মিডিয়ায় ছড়িয়ে পড়লে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ