মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফরিদপুরে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গুনবাহা ইউনিয়নের চন্দনী গ্রামে ৭০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীদ্বয় কে আটক করেছে বোয়ালমারী থানার পুলিশ।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে নিজ বাড়ি থেকে উভয়কে আটক করে থানা পুলিশ। 

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনী গ্রামে মাদককারবারি মোশাররফ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘর থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন- চন্দনী গ্রামের মৃত আবু সাঈদ মোল্যার ছেলে মোশাররফ হোসেন (৪৫) ও তার স্ত্রী হেনা বেগম (৩৫)।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক সাংবাদিকদের বলেন, মোশাররফ ও তার স্ত্রী পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন, আগামিকাল উভয়কে আদালতে পাঠানো হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ