মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শীতের মধ্যেই যে বিভাগে বৃষ্টি হতে পারে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। বেলা বাড়লেও সূর্যের দেখা না মেলায় শীতে কাবু হয়ে পড়েছেন বিভিন্ন জনপদের মানুষ। আবহাওয়ার এই অবস্থার মধ্যেই বৃষ্টির আভাস দিয়েছে অধিদপ্তর।

সোমবার (১৫ জানুয়ারি) রাতে সবশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানায়, মঙ্গলবার (১৬ জানুয়ারি) খুলনা বিভাগে হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।

তবে বুধবার (১৭ জানুয়ারি) বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন জেলায়। অধিদপ্তর বলেছে, বুধবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানাযায়, আগামী ১৭ জানুয়ারির পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ১৭ জানুয়ারিও দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। বৃষ্টির পরিমাণটা হালকা থেকে গুঁড়িগুঁড়ি হবে ।

বৃষ্টির আগে তাপমাত্রা কিছুটা বাড়বে। আবার কোনো কোনো জায়গায় কুয়াশার পরিমাণটা কমে আসবে। মূলত বৃষ্টির কারণে বাতাসে শুষ্কভাব থাকবে। তবে শুষ্কভাব কেটে গেলে আবারও শীত পড়তে শুরু করবে। বিশেষ করে আগামী ২০ জানুয়ারির পর থেকে তাপমাত্রা আবারও কমার সম্ভাবনা

রয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ