মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জামানত হারালেন মাহিয়া মাহি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে জামানত বাজেয়াপ্ত হচ্ছে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির।

রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসকারি ফলাফল ষোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

বেসরকারি ফলাফল অনুসারে দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-১ -এ ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। ওই আসনে ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী।

আসনটিতে মোট বৈধ ভোটার সংখ্যা ছিল ২ লাখ ১২ হাজার ২৯৬ জন। বাতিলকৃত ভোটের সংখ্যা ৭ হাজার ৪৯৭টি। এ ছাড়া সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭৯৩টি।

উল্লেখ্য, নির্বাচনে কাস্ট হওয়া মোট ভোটের আট ভাগের এক ভাগের কম বা শতকরা হিসেবে সাড়ে বারো শতাংশ ভোটের কম ভোট কোনো প্রার্থী পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। সেই হিসেবে মাহিয়া মাহি পেয়েছেন আট ভাগের এক ভাগেরও কম অর্থাৎ ৪.২৫ শতাংশ ভোট।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ