বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ডা. মুরাদ ও মাহিয়া মাহির ভরাডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসনে ট্রাক প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ। হেরেছেন আরেক স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান। নৌকা নিয়েও জয়ের স্বাদ পায়নি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান হেলাল।

জানা যায়, উক্ত আসনে বেসরকারিভাবেপ্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল পেয়েছেন ৪৭,৬৩৮ ভোট, তার প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান পেয়েছেন ৩৭,৪৩৩ ও আরেক স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মো. আব্দুর রশিদ পেয়েছেন ৫০,৬৭৮ ভোট। 

এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ২৬১ জন।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন চলচ্চিত্র তারকা শারমিন আক্তার নিপা মাহিয়া মাহি।

নির্বাচনী প্রচার প্রচারণায় বেশ সাড়া ফেলেন তিনি। তবে সে তুলনায় ভোটের ফলাফলের খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। জয় নিয়ে শতভাগ আশাবাদি হলেও শেষ পর্যন্ত ৮ হাজারের কিছু বেশি ভোট পেয়ে পরাজিত হয়েছেন মাহি।

রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেওয়া বেসরকারি ফলাফলে দেখা যায়, মাহির প্রতিদ্বন্দ্বী ফারুক চৌধুরী পেয়েছেন ৮৬ হাজার ৮৪৬ ভোট। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম রাব্বানী ৭৪ হাজার ২৬১ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২১৯,৬৫৩ এবং নারী ভোটার ২২০,৫৬৪ জন।
 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। রোববারের ভোটে সারা দেশের ২৯৯ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১ হাজার ৯৭০ প্রার্থী। এর মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী।

বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হচ্ছে ২৯৯ আসনে। ওই আসনটিতে পরে ভোটগ্রহণ হবে। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ