মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিপুল ভোটের ব্যবধানে পরাজয়ের পথে জাসদ নেতা ইনু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বড় ব্যবধানে পরাজয়ের পথে মহাজোটের হেভিওয়েট প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বেসরকারিভাবে ভেড়ামারা উপজেলার ১৬১টি কেন্দ্রের মধ্যে ৫০টি এবং মিরপুর উপজেলার ১১১টির মধ্যে ৭৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ি ইনু তার নিজের উপজেলা ভেড়ামারার ৫০টি কেন্দ্রে নৌকা প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৭৬৫ ভোট। আর কামারুল আরেফিন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ হাজার ৫৫৯ ভোট। ভেড়ামারা উপজেলায় ৬ হাজার ৭৯৪ ভোটে পরাজিত হয়েছেন ইনু।

অন্যদিকে মিরপুর উপজেলায় ১১১টি কেন্দ্রে হাসানুল হক ইনু পেয়েছেন ৩৮ হাজার ৭১৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৫১ হাজার ৯৪৩ ভোট। প্রাপ্ত ফলাফল অনুযায়ি ২০ হাজার ২৪ ভোটে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন।

এ তথ্য অনুসারে দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত হওয়ার পথে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন।  

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ