বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিপুল ভোটে পিছিয়ে মাওলানা শাহীনুর পাশা, জয়ের সম্ভাবনা ক্ষীণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এগিয়ে রয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় পর্যন্ত আসনটির মোট ১৪৫টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

এতে দেখা যায়, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এম এ মান্নান ২৩ হাজার ১১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে তৃণমূল বিএনপির প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরী পেয়েছেন ৪৪৫ ভোট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি (নৌকা), তৃণমুল বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী (সোনালী আঁশ), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী তৌফিক আলী মিনার (লাঙ্গল) ও যুক্তফ্রন্টের শরীকদল বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী তালুকদার মকবুল হোসেন (কাঁঠাল)। এ ৪ জন প্রার্থীর মধ্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দা ও বাকি ৩ জনই জগন্নাথপুর উপজেলার বাসিন্দা।

এদিকে, সুনামগঞ্জ ৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৬৫৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৩ হাজার ৭২৮ জন, মহিলা ভোটার ১ লাখ ৭০ হাজার ৯২১ জন ও হিজরা ভোটার ৪ জন। মোট ভোট কেন্দ্র ১৪৫ টি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ