শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম সৌদি আরবে দেয়াল চাপা পড়ে বাংলাদেশি তরুণের মৃত্যু মুন্সিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক: যারা থাকছেন, যা থাকছে আলোচ্যসূচিতে... ‘হাসিনা অনুপ্রবেশকারী নাকি শরণার্থী’ চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট এবার হজে ব্যবহার হবে বিশেষ এআই প্রযুক্তি ইসলামাবাদে উপস্থিত ইরানের প্রতিনিধিদল, যোগ দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

বিশাল ব্যাবধানে এগিয়ে ব্যারিস্টার সুমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ১৪টি কেন্দ্রের পাওয়া ফলাফলে বিশাল ব্যাবধানে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (ঈগল প্রতীক)।

স্থানীয়ভাবে পাওয়া ফলাফল অনুযায়ী ১৪ কেন্দ্রে সুমন পেয়েছেন ১৩ হাজার ৬৩১ ভোট ও আওয়ামী লীগের প্রার্থী টানা দুবারের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী পেয়েছেন ৪ হাজার ৫২২ ভোট।

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেন হবিগঞ্জ-৪ এর স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক সুমন। রোববার (৭ জানুয়ারি) সকালে হাজি ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

রোববার সকাল ৭টা ৫৫ মিনিটে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ঠিক ৮টায় নিজ কেন্দ্রে প্রথম ভোট দেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক সুমন।

হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এ আসনে লড়াই করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সায়েদুল হক সুমনসহ আটজন। অপর ছয় প্রার্থী হলেন আবু ছালেহ (ইসলামী ঐক্যজোট), আহাদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি), মোহাম্মদ আবদুল মমিন (বাংলাদেশ কংগ্রেস), মো. মোখলেছুর রহমান (বিএনএম), মো. রাশেদুল ইসলাম খোকন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), সৈয়দ মো. আল আমিন (বাংলাদেশ কংগ্রেস)।

শিল্প-কারখানা ও চা বাগান অধ্যুষিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৮৮৪, নারী ২ লাখ ৫৪ হাজার ৪২৩ এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ