মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গাজীপুরে স্ট্রোকে প্রিজাইডিং অফিসারের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

গাজীপুর-২ (মহানগরের একাংশ) নির্বাচনী এলাকার গাছা থানার উত্তর খাইলকৈর জামিয়া রশিদিয়া মাদরাসা কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মো: আব্দুল করিম (৫৩) স্ট্রোক করে মারা গেছেন।

আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে কেন্দ্রে আসার পর তার মৃত্যু হয়।

তিনি জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর দারুল উলুম আলিম মাদরাসার সহ-সুপার। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার পোটান গ্রামে (বেপারী বাড়ি)।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং নগরীর কোনাবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: হেলাল মিয়া জানান, আব্দুল করিম রাত ১২টা পর্যন্ত সহকর্মীদের সাথে কেন্দ্রে কাজ করেন। এরপর রাতে স্থানীয় এক আত্মীয়ের বাড়িতে ঘুমাতে যান। সকালে তিনি কেন্দ্রে এসে হোটেলে নাস্তা করতে গিয়ে স্ট্রোক করেন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ