সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

বায়তুল আমান দারুল উলুম মাদরাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

।।এহসান  বিন মুজাহির।।


মৌলভীবাজারে শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত বায়তুল আমান দারুল উলুম হাফিজিয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।

বায়তুল আমান দারুল উলুম হাফিজিয়া মাদরাসা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শাহিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব রাখেন শ্রীমঙ্গল পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জিনু মিয়া। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি মাওলানা আয়েত আলী, মো. হানিফ চৌধুরী, দারুল আজহার ইনস্টিটিউট এর প্রিন্সিপাল সোহাইল আহমদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহির প্রমুখ।

মাদরাসার রেজিস্ট্রার মাওলানা মাহবুবুল আলম বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, উন্মুক্ত প্রশিক্ষণ কোর্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্টসহ চলতি বছরের সেরা ২৩জন মহিলা অভিভাক-কে 'উম্মুল খাস্সাতু' পু্রস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে মহিলা অভিভাবকদের জন্য পৃথক আয়োজন ছিল। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা অভিভাবক মায়েদের হাতে 'উম্মুল খাস্সাতু' সম্মাননা স্মারক তুলে দেন শ্রীমঙ্গল পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার।

অনুষ্ঠানে মাদরাসা ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, অভিভাবকমন্ডলী, শুভাকাঙ্খীসহ প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

উল্লেখ্য, মাদরাসাটি ২০২১ সালের ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ