সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে আজ: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার আজ সোমবার থেকে মাঠ পর্যায়ে পাঠানো শুরু হচ্ছে। প্রথম দিনে ১৩টি জেলায় ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার আর তার সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড পাঠানো হবে। পর্যায়ক্রমে অন্যান্য জেলায়ও পাঠানো হবে এসব উপকরণ। তবে যেসব নির্বাচনি আসনে মামলা রয়েছে সেখানে ব্যালট পেপার পরে পাঠানো হবে। নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 


তবে নির্বাচন বর্জন বড় চ্যালেঞ্জ মন্তব্য করে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচনে এলে আরও ভালো হতো। নির্বাচনটা ব্যালেন্সড হতো। অনেক বিষয়ে আমরা খুব সহজেই পজিটিভ রেজাল্ট পেতাম। এদিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী আব্দুল হাইসহ তিন জনের বিরুদ্ধে আদালতে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্রে জানা গেছে, প্রথম দিন গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা ও রাঙ্গামাটি জেলায়; বিজি প্রেস থেকে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, ভোলা ও বরগুনা জেলায় এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে পটুয়াখালী ও নেত্রকোনা জেলা রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে ব্যালট। এর আগে প্রতীক বরাদ্দের পরদিন ১৯ ডিসেম্বর থেকে ব্যালট পেপার ছাপানো শুরু হয় বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ৩১ ডিসেম্বরের মধ্যে তারা ব্যালট মুদ্রণ শেষ করতে চান বলেও জানান তিনি।  

তিনি বলেন, যেসব নির্বাচনি এলাকায় মামলা চলমান সেগুলোতে কিছু পরে ব্যালট পেপার ছাপানো হবে। এ সময় ৪০টিরও বেশি আসনে মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ