সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু

আবারও হামলা ও অগ্নিসংযোগ ঈশ্বরদী-ঢাকা ট্রেনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

৩ সপ্তাহের ব্যবধানে পাবনার ঈশ্বরদী জংশনে আবারও ট্রেনে হামলা ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) রাতে ঈশ্বরদী-ঢাকা মেইল ট্রেনে এই হামলা ও আগুন দেয় দুর্বৃত্তরা । তবে এতে কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে গত ১ নভেম্বর দুর্বৃত্তরা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলা চালায় ।

ঈশ্বরদী থানার ওসি এবিএম মনিরুল ইসলাম বলেন, সোমবার রাত পৌনে ৯টার দিকে বেসরকারিভাবে পরিচালিত ঢাকা মেইল ট্রেন ঈশ্বরদী রেলওয়ে জংশনে ওয়াশের (ধোয়া-মুছা) জন্য দাঁড়িয়ে ছিল। মঙ্গলবার এটি ঢাকার উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যাওয়ার কথা। কিন্তু এরই মধ্যে সোমবার রাত ৮টার দিকে কে বা কারা কেরোসিন ঢেলে আগুন দেয়। এতে ট্রেনের 'ছ' বগির কয়েকটি সিট পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, কারা আগুন দিয়েছে এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলবে। অভিযান চলছে, দোষীদের বিরুদ্ধে খুব শিগগিরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসে কয়েক মিনিটের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে ট্রেনটির ১৫টি সিট পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতার জন্য কেউ কেরোসিন ঢেলে আগুন দিয়েছে।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ