সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

রাত পোহালেই লক্ষ্মীপুর -৩ আসনে উপনির্বাচন  


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ার ইসলাম

হাবিব মুহাম্মাদ 
লক্ষ্মীপুর প্রতিনিধি 
 
লক্ষ্মীপুর-৩  আসনে রাত পোহালেই উপনির্বাচন । ভোটগ্রহণের জন্য  সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার (৪ নভেম্বর) কেন্দ্রগুলোতে ব্যালটসহ অন্য সরঞ্জামাদি পাঠানো হয়েছে। ব্যালটের মাধ্যমে আগামীকাল রোববার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। 
 
এই নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদের মধ্যে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে গোলাম ফারুক পিংকু , জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মো. রাকিব হোসেন, জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকে শামছুল আলম খোকন ও ন্যাশানাল পিপলস পার্টি থেকে আম প্রতীক নিয়ে সেলিম মাহমুদ অংশ নিচ্ছেন। 
 
নির্বাচনকে কেন্দ্র করে প্রিজাইডিং কর্মকর্তার পাশাপাশি ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯৫০ জন পুলিশ, ১৪৯৫ জন আনসার ও ৬ প্লাটুন বিজিবি,৭ প্লাটুন র‍্যাব মোতায়েন করা হয়েছে। 
 
একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে লক্ষ্মীপুর-৩ আসন গঠিত। ভোটকেন্দ্র ১১৫টি এবং মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন।
 
গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ৫ নভেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।
এনএ/
 
 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ