সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

হাটহাজারী‌তে কাল থে‌কে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী তাফসির মা‌হ‌ফিল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

।। মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী।।

হাটহাজারী প্রতিনিধি 

বৃহত্তর চট্টলার দ্বীনি ও সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার উদ‌্য‌ো‌গে আয়োজিত  ৩‌দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহ‌ফিল শুরু হচ্ছে আগামীকাল (বুধবার)।

হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে বুধ, বৃহস্পতি ও শুক্রবার তিন‌দিন চল‌বে এ তাফসির মাহ‌ফিল।

সংস্থাটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ আওয়ার ইসলামকে বলেন, মাহফিলের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন । দেশের চলমান অবরোধ কিংবা প্রতিকূল পরিস্থিতিতেও মাহফিল চলবে ইনশাআল্লাহ। তবে পরীক্ষার্থী ও অসুস্থ ব্যক্তিদের পরিস্থিতি বিবেচনা করে মাহফিলের শব্দ নিয়ন্ত্রণ, মাইকের ব্যবহার সীমিত করা হবে।মাহফিল সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে সকলের দোয়া কামনা করছি।

তিনি জানান, মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজত ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলীল আহমদ কাসেমী ও সিলেটের আল্লামা মুফতী রশিদুর রহমান ফারুক (পীর সাহেব বরুনা)।

এছাড়া উপস্থিত থাকবেন, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, ড. আ ফ ম খালিদ হোসাইন, মাওলানা জুনাইদ আল-হাবীব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক,, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মুফতী সাখাওয়াত হোসাইন রাজী ও মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী প্রমুখ। 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ