শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ফরিদপুরে আড়াই শ’ হাফেজকে বিশেষ সংবর্ধনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

।।বেলায়েত হুসাইন।।

ফরিদপুরের বোয়ালমারীতে প্রায় আড়াই শ’ কুরআনের হাফেজকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার রাতে উপজেলার চিতারবাজারস্থ মাদরাসাতুল ইহসানের ১২ বছর পূর্তি ইসলামি সম্মেলনে তাদের এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনায় প্রত্যেক হাফেজকে একটি করে সম্মাননা পাগড়ি প্রদান করা হয়। পাগড়ি প্রদান উপলক্ষে ১২ বছর পূর্তি এই ইসলামি সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের বর্ষীয়ান আলেম ও জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়া মাদরাসার মুহতামিম আল্লামা শাহ আকরাম আলী, বয়ান পেশ করেন রাজধানীর ঢালকানগর মাদরাসার শাইখুল হাদিস মুফতী আব্দুল গফফার, বিশেষ বক্তা মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিল।

এছাড়া আরো উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবুল খায়ের, গাজীপুরের হামিউস সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা দেলোয়ার হুসাইন, রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মুফতি জাকির হোসাইন কাসেমী, কমলেশ্বরদী মাদরাসার মুহতামিম মুফতী রওশন আহমাদ, মুফতি ফরিদ আহমাদ ও আলহাজ হাফেজ মোহাম্মদ মুছা।

উল্লেখ্য, মাদরাসাতুল ইহসানে এ বছর অন্তত ২৩৬ জন কোরআনের হাফেজকে বিশেষ সংবর্ধনা দেয়া হলো। তারা বিগত বছরগুলোতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও জেলার স্বনামধন্য হিফজ শিক্ষক হাফেজ আনওয়ার হুসাইনের কাছ থেকে হিফজ সম্পন্ন করেছেন। যাদের অনেকে দেশের বিভিন্ন স্থানে নানা পদে সফলতার সাথে দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ