সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। শনিবার বেলা ১১টা থেকেই বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, সকাল ১০টায় নারায়ণগঞ্জ থেকে ট্রেন ছেড়ে গেছে। এরপর আর ঢাকা থেকে ট্রেন আসেনি। দুপুর ১২টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ থেকে ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি বন্ধ রাখা হয়েছে। নাশকতার কারণে কিনা সেটা বলতে পারছি না। পরবর্তীতে এই ট্রেন সোয়া ২টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, দুষ্কৃতিকারীরা রেললাইন অথবা ট্রেনে নাশকতা চালাবে এমন একটি সংবাদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে রেল স্টেশনগুলোতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। যাদের সন্দেহ হচ্ছে তাদের তল্লাশি করে নাম পরিচয় জানা হচ্ছে। এছাড়া চাষাঢ়া থেকে আমাদের ফতুল্লার পাগলা পর্যন্ত রেললাইন চেক করা হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, আমরা এখনও পর্যন্ত কোনো বিস্ফোরক দ্রব্য জব্দ করিনি বা আমাদের চেকপোস্টে কেউ আটক নেই। তবে আমরা খবর পেয়েছি ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন লাইনে কোনো বিস্ফোরক সদৃশ বস্তু রয়েছে। বিষয়টি আমি ফতুল্লা এবং সদর থানার ওসিকে জানিয়েছি সত্যতা যাচাইয়ের জন্য। সত্যতা পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ