সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

মেঘনায় মা ইলিশ ধরায় ১৭ জেলে আটক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৭ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।  এ সময় ৪০লক্ষ মিটার জাল ও একটি মাছ ধরার কাঠের ট্রলার জব্দ করা হয়।  

সোমবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে মেঘনা নদীর নিঝুম দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত জেলেরা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।   

এসব তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন খন্দকার মুনির তকি।  তিনি বলেন, সোমবার ভোররাত থেকে দুপুর ১টা পর্যন্ত মা ইলিশ রক্ষায় মেঘনা নদীর নিঝুম দ্বীপ এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানে মৎস্য আইন অমান্য করে মৎস্য আহরণ করার সময় ১৭ জেলেকে আটক করা হয়। এ সময় ৪০ লক্ষ মিটার জাল ও ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এনএ/  
 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ