মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের দখলদার ইজরাইলের বর্বরোচিত আগ্রাসনের প্রতিবাদে যৌথ বিক্ষোভ মিছিল করেছে কওমি মাদরাসা উলামা ও ইমাম পরিষদ মহেশপুর (ঝিনাইদহ)।

শনিবার (২১ অক্বাটোবর) বিকালে মহেশপুর কেন্দ্রেীয় মসজিদে চত্বর হতে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে কলেজ বাস ষ্ট্যান্ড চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল বর্বরোচিতভাবে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা করে নারী-পুরুষ ও শিশুদের নির্মমভাবে গণহত্যা করছে। জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা। তারা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ারও আহ্বান জানান।