সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

উপরে আল্লাহ আর নিচে জনগণ ও আমার দলের লোকজন: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

নির্বাচন নিয়ে আমাদের চিন্তা নেই, জনগণ আমাদের সঙ্গে আছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তবে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সবসময়ই থাকে, থাকবে। আমি সেটা ভয় পাই না। উপরে আল্লাহ, নিচে জনগণ ও দলের লোক।

আজ বুধবার (১১ অক্টোবর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগসহ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমি বিশ্বাস করি আল্লাহ একটা মানুষকে কাজ দেয়। সেই দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত তিনিই তাকে রক্ষা করেন। তাই উপরে আল্লাহ আর নিচে আমার দলের লোক সব সময়ই বড় বড় আক্রমণে ঢাল হয়ে আমাকে রক্ষা করেছে।

প্রধানমন্ত্রী বলেন, গত ১৪ বছরে গণতন্ত্রের মধ্যদিয়ে অর্থনৈতিক উন্নতি করেছি। মানুষের কল্যাণে যা যা করা দরকার করছি। প্রত্যেক এমপিকে নিজ এলাকার মানুষকে দেখতে হয়। আমাকে দেখতে হয় ৩০০ আসনের মানুষকে।

করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হলে দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হতো জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনাবাদী জমি আবাদ করে খাদ্য উৎপাদন বাড়াতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ