সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

গাজীপুরে টেক্সটাইল গুদামে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার ইউনি ম্যাক্স টেক্সটাইল কারখানার গুদামে সোমবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ভোর ৪টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় গুদামের আগুন পাশের একটি বসতবাড়িতেও ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুন লাগার খবর পেয়ে ভোর পৌনে ৪টার দিকে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ও টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পাঁচ ইউনিটের চেষ্টায় ভোর রাত ৪টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ৬টা ১৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়। আগুনের এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ