সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলে নৌকার জয় নিশ্চিত: সালমান এফ রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলে এবং সব ভোটারদের কাছে যেতে পারলে নৌকার জয় নিশ্চিত। আগামী নির্বাচনে করণীয় সম্পর্কে নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বাদশ নির্বাচন উপলক্ষে কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির নারী সদস্যদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠানে এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, নবাবগঞ্জ ও দোহারে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। তাদের কাছে নেতা-কর্মীদের পৌঁছাতে হবে এবং অক্টোবরের শুরু থেকে প্রতিটি এলাকায় উঠান বৈঠক করে সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে।

এ সময় উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আসা নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন সালমান এফ রহমান।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ