শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

দেয়াল ভেঙে এতিমখানার ভেতরে ট্রাক, আহত ১৩


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানার ছাত্রাবাসে ঢুকে পড়েছে। এতে ট্রাকের হেলপারসহ ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কজনক। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা ইউনিয়ন এলাকায় অবস্থিত হাম্মাদিয়া জামে মসজিদ নূরানি মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন মো. নাজিম (৯), মেহেদী হাসান (১২), জাহিদুল করিম (৯), সাজিদ আলম (১১), মো. নাইম (১১), ওমর ফারুক (১০), জাহিদুল ইসলাম (১১), সাইফুল ইসলাম (১১), আল আমিন (১০), আবদুল্লাহ (৮), মো. ওয়ালিদ (১২), মো. ইমরান (১২) ও ট্রাকের হেলপার মো. ফাহিম (১৮)।

স্থানীয় সূত্র জানা যায়, দুপুরে খাওয়া-দাওয়া শেষে মাদ্রাসা শিক্ষার্থীরা নিজেদের রুমে বিশ্রাম করছিল। কিন্তু বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ে। এতে ১২ জন শিক্ষার্থীসহ ট্রাকের হেলপার আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ