সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

‘বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে ইমামদের মর্যাদা অনেক’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ
মৌলভীবাজার প্রতিনিধি

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতিতে যাতে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে সেদিকে ইমামদের সচেতনভাবে ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান পিপিএম (বার)। 

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে জেলার ইমামদের সাথে এক মতবিনিময় সভায় মাননীয় পুলিশ সুপার এসব কথা বলেন। 

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসিনের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

মাননীয় পুলিশ সুপার বলেন, ”ধর্মীয় সম্প্রীতিতে যাতে কেউ বিভেদ তৈরি করতে না পারে, ধর্মীয় অনুভূতিতে যাতে কেউ আঘাত না করতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ধর্মীয় কোন বিষয়ে সমস্যা সৃষ্টি হলে নিজেরা বসে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। ধর্মীয় বিষয়ে বিভ্রান্তিকর কোন কিছু ঘটলে সেটা নিয়ে যাতে বাড়াবাড়ি না হয়ে সেদিকে ইমাম সমাজের ভুমিকা রাখতে হবে। মসজিদে বয়ানের সময় এসব বিষয় তুলে ধরতে হবে।" 

তিনি আরও বলেন, "গুজব প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বর্তমান আধুনিক যুগে মোবাইলে কোন কিছু দেখলে সেটা নিজের বিবেক বুদ্ধি দিয়ে যাচাই-বাচাই করে বিশ্বাস করতে হবে। এসব বিষয়ে ইমামদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মসজিদে আলোচনা করার মাধ্যমে সাধারণ মুসল্লীদের এসব বিষয়ে সচেতন করতে হবে।" 

তিনি বলেন, "বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে ইমামদের মর্যাদা অনেক। আপনাদের মর্যাদা আমরা রাখার চেষ্টা করব। কোন কাজে ইমাম সমাজের কেউ পুলিশের কাছে আসলে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব।" 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায়, মৌলভীবাজার ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জনাব মোঃ আনোয়ারুল কাদির, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শামসুল ইসলাম প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ