রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার আসামি মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে সাইন্সল্যাবের বিসিএসআইআরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন গণমাধ্যমকে বলেন, মশিউর রহমানের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি, শাহবাগ থানায় একটি এবং ধানমন্ডি থানায় একটি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, মশিউরের বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর মামলা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলা আছে। তাকে রাত আটটার দিকে বিসিএসআইআর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মোহসীন উদ্দিন বলেন, আজ তাকে কোর্টে পাঠানো হবে। এরপর জিজ্ঞাসাবাদে যদি মনে হয় তাকে রিমান্ডে দেওয়া প্রয়োজন, তাহলে আদালতে রিমান্ড চাওয়া হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ