রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

আবারও মেট্রোরেলের এককযাত্রার টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবারও মেট্রোরেলের এককযাত্রার টিকিট বিক্রি শুরু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড কোম্পানি (ডিএমটিসিএল)। ফলে এককযাত্রার টিকিটের সংকট আর থাকছে না বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী সংস্থাটি।

শনিবার রাতে ডিএমটিসিএল’র অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ কথা জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘আজ থেকে মেট্রোরেল স্টেশন থেকে যাত্রীদের চাহিদা মতো সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি করা হচ্ছে। পাশাপাশি র‌্যাপিড পাসও বিক্রি এবং রিচার্জ করা হচ্ছে।’

এর আগে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ গণমাধ্যমকে জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই ২০ হাজার টিকিট আনা হবে। সেই টিকিটই এখন স্টেশনগুলোতে দেওয়া হয়েছে।

এই টিকিট ছাড়াও আগামী ফেব্রুয়ারি মাসে আরও ২০ হাজার টিকিট আসবে। পরে ধাপে ধাপে মার্চে ১ লাখ এবং মার্চের পর আরও ১ লাখ ৯০ হাজার টিকিট আসবে। মোট ৪ লাখ ৯০ হাজার টিকিট আনা হবে বলে জানান ডিএমটিসিএল পরিচালক।

একক টিকিটের পাশাপাশি কাগজের কিউআর কোডসহ মোবাইল স্ক্যানার ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ