রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

গেটকিপার-ওয়েম্যানদের বিক্ষোভ, ঢাকার সঙ্গে রেলযোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বকেয়া বেতন-ভাতা দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কার্যালয়ে গেটকিপার, ওয়েম্যানরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কারওয়ান বাজারের এফডিসি রেলগেটে তারা অবস্থান করে এই বিক্ষোভ শুরু করেন। ফলে প্রায় ২ ঘণ্টা ধরে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ আছে।

এফডিসি রেলগেটে শতাধিক গেটকিপার ও ওয়েম্যান আন্দোলন করছেন। বেতন না পাওয়া পর্যন্ত তারা রেললাইন ছেড়ে যাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

আন্দোলনে থাকা একজন গেটকিপার গণমাধ্যমকে বলেন, গত ৫ মাস ধরে আমাদের বেতন হয় না। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে গত মাসে আমার আব্বা মারা গেছেন। দোকানে বাকি আছি, নানা সমস্যায় আছি। যতবারই বেতনের জন্য গিয়েছি ততবারই আমাদেরকে বলা হয়েছে এই সপ্তাহে পেয়ে যাবেন। এই সপ্তাহ করতে করতে পাঁচ মাস পার হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো বেতন হয়নি।

ঘটনাস্থলে থাকা রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ গণমাধ্যমকে বলেন, তাদেরকে যেখান থেকে বেতন দেওয়া হয় সেই বরাদ্দ না থাকা ও আইবাস জটিলতার কারণে বেতন বকেয়া হয়ে গেছে। আমরা এখন বরাদ্দ পেয়েছি। শুধু আইবাসে ইনপুট দেওয়ার কাজটুকু বাকি আছে। আগামী দুই দিনের মধ্যে বেতন হয়ে যাবে। আমরা তাদের রেলপথ ছেড়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ