সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মিরপুরের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুর (আঞ্চলিক) শিক্ষাবোর্ডের অধীনে ৭ম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী জলসা। বিকাল ৩টায় ইত্তেফাক কার্যালয় জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণী জলসা অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

সভাপতিত্ব করবেন জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের স্বনামধন্য মুহতামিম ও ইত্তেফাক সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

ইত্তেফাকের দফতর সম্পাদক মাওলানা নূর মুহাম্মদ কাসেমি জানিয়েছেন, এ পুরস্কার বিতরণী জলসায় ইত্তেফাকের ৭ম কেন্দ্রীয় পরীক্ষায় বিভিন্ন বিভাগে মেধাতালিকায় উত্তীর্ণ প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। উক্ত জলসায় দেশবরেণ্য উলামায়ে কেরামের উপস্থিত থাকবেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ