সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

আজ বন্ধ থাকবে ঢাকা কলেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ‘সুপার মানডে’ (মারমারি) ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। এমন অবস্থায় আজ সোমবার (২৫ নভেম্বর) ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।

রোববার (২৪ নভেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

ঢাকা কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজ সোমবার ঢাকা কলেজের কোনো শিক্ষার্থী কোথাও কোনো ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করলে অথবা আইনশৃঙ্খলা বিরোধী কোনো কাজ করলে তার দায় কলেজ প্রশাসন নেবে না। সুতরাং, সকল শিক্ষার্থীকে বাইরের যেকোনো কর্মসূচিতে অংশগ্রহণ ও আইনশৃঙ্খলা বিরোধী কাজ না করার জন্য বিনীত অনুরোধ করা হলো। অন্যথায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রোববার দুপুর ২ টার দিকে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা ও তার আশপাশের এলাকার ৩০ এর অধিক কলেজ সমন্বিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাংচুর করে। এতে অন্তত ৪০ জন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সুপার মানডে বা মারামারির ঘোষণা দিয়েছে ঢাকা কলেজসহ অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। এমন অবস্থায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্লাস বন্ধের ঘোষণা দেয় ঢাকা কলেজ প্রশাসন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ